Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনে অভিনেত্রী হলেও রাতের আঁধারে অটো চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০২:২১ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


দিনের আলোতে ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করলেও রাতের আঁধারে অটোর স্টিয়ারিং হাতে উপার্জনের জন্য বেরিয়ে পড়েন মারাঠি টেলিভিশনের অভিনেত্রী লক্ষ্মী।

বলিউডের জনপ্রিয় অভিনেতা বোমান ইরানি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লক্ষ্মীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি গর্বিত এই মেয়েটিকে নিয়ে। সে একজন অভিনেত্রী, মারাঠি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে। আবার সে একজন অটো চালকও। কিন্তু তাতে কি!’

জানা যায়, দিনের বেলায় ক্যামেরার সামনে আর রাতে অটোর স্টিয়ারিং হাতে, রোজ এভাবেই কাটে মহারাষ্ট্রের এই অভিনেত্রীর জীবন। সম্প্রতি অভিনেতা বোমান ইরানি মারাঠি অভিনেত্রী লক্ষ্মীর অটোতে উঠেছিলেন। লক্ষ্মী পেশায় যেমন অভিনেত্রী, তেমনই পেশাদার অটোচালকও। বোমান ইরানির ভাষায় এই মেয়েটি সত্যিকারের নায়ক।

এদিকে বোমান ইরানির এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। লক্ষ্মীর প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

Bootstrap Image Preview