Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়তে শুরু করেছে তাপমাত্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফণীর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হয়। এ কারণে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দুই-তিন দিন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে।

তবে আজ রবিবার (৫ মে) থেকে আগামী কয়েক দিন আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার সকালে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী কয়েক দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এ দিকে প্রচুর ভয়-ভীতি দেখিয়ে আর ক্ষয়ক্ষতি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিল ঘূর্ণিঝড় ফণী। রবিবার সকাল থেকে রোদের দেখা পেয়েছে রাজধানীর বাসিন্দারা। প্রতিদিনের মত জীবনের বাস্তবতার তাগিদে কাজের মাঠে নেমে পড়েছে সাধারণ মানুষগুলো।

Bootstrap Image Preview