Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাপমাত্রা আরো বাড়তে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:১১ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তবে আজ থেকে আগামী কয়েক দিন ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (৫ মে) সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এই ব্যাপারে আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, আগামী কয়েক দিন বৃষ্টির আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। 

সিলেট ও ময়মনসিংহ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আরো সাত দিন বৃষ্টির প্রবণতা কম থাকবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview