Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোস্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব নিয়ে সাতক্ষীরায় আলোচনা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview


সোস্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বেলা ১২টায় শহরের নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে লেখাপড়ার মারাত্মক ক্ষতি হয়। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে এক সময় তা নেশায় পরিণত হয়। বিপদগ্রস্থ হয়ে পড়ে ছাত্রীরা। মেয়েদের শিকার হতে হয় যৌন হয়রানির। আর এসব পরিত্রান পেতে প্রত্যেক পিতামাতাকে সন্তানদের প্রতি সচেতন হতে হবে এবং শিক্ষাথীদের বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তবে স্যোশ্যাল মিডিয়ার কুফলের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করা সম্ভব। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। 

এসময় বক্তব্য রাখেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারি  প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক ফারুক হোসেন, দেবব্রত কুমার মন্ডল, শেখ জাহিদ হাসান প্রমুখ। এসময় সেখানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল লায়লা।



 

Bootstrap Image Preview