Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ইয়াবা কিনে ফেরার পথে কর্ণফুলীতে গ্রেপ্তার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন এলাকায় বুধবার রাতে বিশেষ চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন এলাকায় বাস থেকে নেমে যান শরীয়তপুরের শাহীন খান (২৭) ও সাতকানিয়ার মো. হেলাল উদ্দিন (২৮)। এ সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে মামলা দিয়ে চালান করে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview