Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রর আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে সৌরভ (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে পাঁচবিবি বড় নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্র নারায়নপুর গ্রামের রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, দুপুরে তার বাবার দোকানে খাবার দিয়ে বাড়িতে এসে নিজ ঘরে কখন যে গলায় ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারে না। পরে বিকালে পরিবারের লোকজন বাড়ি এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

Bootstrap Image Preview