Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে মাদক সম্রাজ্ঞী আটক

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মনোয়ারা বেগম মরনিকে (৫০) নামে এক  মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বসুরহাট পৌর এলাকার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক মরনি ওই ওয়ার্ডের রসুল আমিনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে মরনিকে আটক করে। সে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ও বহু মাদক মামলার পলাতক আসামি। আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Bootstrap Image Preview