Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা বালিকী পালন  করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডাঃ রফিকুল ইসলাম,ডাঃ মাহমুদা খাতুন,লতিকা আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview