Bootstrap Image Preview
ঢাকা, ০৮ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ পথচারী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)।

শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী জানান, রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দেয়। এতে এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview