Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বাবার পর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করলো ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মানিকগঞ্জের সিংগাইরে এবার ধর্ষিত হয়েছে এক মানসিক প্রতিবন্ধী (১৩) কিশোরী। সোমবার শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মঙ্গলবার ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, রবিবার সকালে মধ্যধল্ল্যা গ্রামের রফিজ উদ্দিন দেওয়ানের ছেলে এক সন্তানের জনক আল-আমিন দেওয়ান প্রতিবন্ধী ওই কিশোরীকে একটি কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কিশোরী তার মাকে জানায়। তিনি স্থানীয় গ্রাম্য মতবর ও জনপ্রতিনিধিদের কাছে গেলে তারা মীমাংসার চেষ্টা চালায়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় সোমবার থানায় মামলা  করেছেন। ঘটনার পর থেকে আসামি আল-আমিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধর্ষিতার মায়ের অভিযোগ, তার প্রতিবন্ধী মেয়েকে প্রায় মাস খানেক আগে ওই ধর্ষকের বাবা রফিজ উদ্দিন দেওয়ানও ধর্ষণ করে। তখন লোকলজ্জার ভয়ে তারা বিষয়টি চেপে যান।

Bootstrap Image Preview