Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে পিতলের মূর্তিসহ ১ চোরাকারবারি আটক

নিশাত আনজুমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview


জয়পুরহাট সদর উপজেলায় পিতলের একটি মূর্তিসহ শ্রী চরণ টেরু (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২১ এপ্রিল) রাতে সদর উপজেলার মাধাইনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শ্রী চরণ টেরু জয়পুরহাট সদর উপজেলার পূর্ব নারায়ণপাড়া গ্রামের মৃত নারায়ণ মাঝির ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, সদর উপজেলার মাধাইনগর বাজার থেকে ২ কেজি ১ শত গ্রাম ওজনের ১টি পিতলের মূর্তিসহ ওই চোরকারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় শ্রী চরণ টেরুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview