Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের হালিশহরে আগুনে পোড়া লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রামের হালিশহর থানাধীন এ ব্লক এলাকা থেকে আগুনে পোড়ানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর এ ব্লক-বি ব্লক সংযোগ সেতুর কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে হালিশহর থানা পুলিশ আগুনে পোড়া লাশটি উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক বলেন, পরিত্যক্ত একটি বাড়ি থেকে আগুনে পোড়ানো একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।

কে বা কারা খুন করেছে এ প্রশ্নের উত্তরে ওসি বলেন, এখন পর্যন্ত কিছুই বলতে পারছি না। আমরা হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি।

Bootstrap Image Preview