Bootstrap Image Preview
ঢাকা, ২৮ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভ্যানিটি ব্যাগে ৩ হাজার ইয়াবা, র‍্যাবের হাতে ধরা পলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজশাহী মহানগরীতে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম আজিজা আক্তার রিয়া ওরফে পলি।

শুক্রবার রাত আটটার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন যাত্রী ছাউনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পলির বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তিলাহাটি গ্রামে। তার বাবার নাম মাহাতাব আলী আবু।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবাসহ পলিকে আটকের বিষয়টি জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাত আটটার দিকে রুয়েট সংলগ্ন যাত্রী ছাউনী থেকে পলিকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগে ২ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview