Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১০:২২ AM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কাশ্মীরের বরামুলায় রাফিয়াবাদে ওয়াটারগম অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিছিন্নতাবাদীদের সংঘর্ষ বাধে। বিছিন্নতাবাদীদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

ভারতের নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে ওয়াটারগম এলাকা দিয়ে সেনার ৩২ রাষ্ট্রীয় রাইফেলের পেট্রোলিং পার্টির গাড়ি যাচ্ছিল। সেসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিচ্ছিন্নতাবাদীরা।

এতে সেনারা পাল্টা আক্রমণ চালালে ২ জন বিছিন্নতাবাদী নিহত হয়।

Bootstrap Image Preview