Bootstrap Image Preview
ঢাকা, ০৮ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ।

তিনি জানান, ওই যুবকের শরীরে তেমন কাপড়-চোপড় ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে, তিনি ভবঘুরে।

আবদুর রশিদ জানান, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

Bootstrap Image Preview