Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘদিন ধরে প্রেম, মোবাইলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।

বিষয়টি সামাজিকভাবে ফয়সালার চেষ্টায় ব্যর্থ হয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ করলে বুধবার (১৭ এপ্রিল) রাতে অভিযুক্ত প্রেমিক রাসেদুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ। প্রেমিক রাসেদুল একই গ্রামের সাহাদুল মাতব্বরের ছেলে ও  ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সাথে একই এলাকার সাহাদুল মাতব্বরের ছেলে একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাশিদুল ইসলাম জুয়েলের সাথে দীর্ঘদিন পর্যন্ত প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ১০ এপ্রিল জরুরী কথা আছে বলে রাশেদুল মোবাইলের মাধ্যমে তার প্রেমিকাকে ঘরে ডেকে আনে। একপর্যায়ে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে প্রেমিকাকে।

বিষয়টি স্থানীয়ভাবে জানাজনি হয়ে গেলে সামাজিকভাবে ফয়সালার চেষ্টা হয়। সকল প্রকার চেষ্টায় ব্যর্থ হয়ে ১৭ এপ্রিল বুধবার মেয়ের বাবা বাউফল থানায় রাশেদুলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview