Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


ফেনীর দাগনভূঞায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে রামনগর ইউনিয়নের রুপনগর কাবাব হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মো. সুমনের ছেলে। তিনি অ্যাম্বুলেন্সের সহকারী ছিলেন।

পুলিশ জানায়, সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের রামনগর ইউনিয়নের রুপনগর কাবাব হাউজের সামনে একটি অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের সহকারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview