Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুড়িয়ে পাওয়া রাজকুমারীর ঠিকানা হলো সেই মায়ের ঘরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জামালপুরের মেলান্দহে কুঁড়িয়ে পাওয়া এক কন্যা নবজাতকের স্থান মিললো নিঃসন্তান দেলোয়ার হোসেনের (৩৫) ঘরে। একটি মানব সন্তানকে পেয়ে উচ্ছ্বসিত দেলোয়ার হোসেন বলেন, আল্লাহ আমার জন্য দয়া করেছেন বলেই এই নবজাতক আমার কোলে আসছে।

এর আগে ১ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার উত্তর আদিপৈত গ্রামের জনৈক ফরিদা বেগম (৩০) লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। উপজেলা চত্বরের বাউন্ডারি ওয়াল পাশে পলিথিনে জড়ানো এক নবজাতক দেখতে পেয়ে নিজের বাড়িতে আনেন।

পরে নবজাতকে প্রতিবেশি নিঃসন্তান দেলোয়ার হোসেনকে দেয়া হয়। এখনো নবজাতকের নাম রাখা হয়নি।

Bootstrap Image Preview