Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ভাই-বোন আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বু্ধবার (১৭ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার আজিজুর রহমানের ছেলে মো. তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)।

র‍্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে রাজশাহী যাচ্ছিলেন।

Bootstrap Image Preview