Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাহেলা বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরেুদ্ধে।

সোমবার রাতে নাগেশ্বরী পৌরসভার পূর্বপায়ড়াডাঙ্গা সেনেরখামার এলাকায় এ ঘটনা ঘটে। রাহেলা বেগম নামে ওই নারীকে হত্যার পর পালিয়ে যান স্বামী ইসলাম মিয়া।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জাকির উল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview