Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জের নববর্ষ উদযাপন উপলক্ষে ঘুড়ি উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:১০ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীরা আজ সকালে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বোয়ালী ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, সহকারী অধ্যাপক বলরাম কুমার দাস, ড. উত্তম কুমার সরকার, জানে আলম সিদ্দিকী, প্রভাষক ইসলাম মোল্লা, প্রভাষক অহিদুল ইসলাম, সুজিৎ বিশ্বাস, আজাদ হোসেন,প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া শিবালয় সামাজিক শতদলের উদ্যোগে আরিচা যুমনা নদীর তীরে হাজারো বছরের বাঙ্গালীর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview