বাংলাদেশ তুমি কি এমন ?
মো: গোলাম মোস্তফা (দুঃখু)
মা বলে চোখ খুলতে,
বাবা বলে না ঘুমাতে।
ভাই বলে চিৎকার করে বিচার চাইতে!
বাংলাদেশ তুমি বলে দাও,
আমার যে ফেরার আর সময় হবে না।
আমি কেন ফিরবো বলতে পারো বাংলাদেশ?
বাঁচার জন্য এসেছিলাম বিশ্ব পৃথিবীর সংসারে।
অন্ধকার করে দিলো নয়ন আলো , প্রিয় বাংলার বুকে।
লালসার চোখে প্রাণ নিলো কেড়ে!
আগুনের উত্তাপে জ্বলছে দেহ,
মানবতার হাজারো চিৎকার শুনবে কে?
বাংলাদেশ তুমি কি এমন?
বাঁচতে চাইলে, বাঁচতে দেয় না!
মুক্তির জয়গান বাঙ্গালীর আওয়াজ।
মুখোশ পড়া শয়তানের শক্তি, শেষ হবে কি?
স্বাধীন বাংলার নিশ্বাসে।