Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ মেলা শুরু হয়েছে।

ভূমি অফিসের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে এ মেলার শুরু হয়। এর আগে মেলার আনুষ্ঠানিকতা  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিস সহকারী মজিবর রহমান, গট্টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শফিউদ্দীন, রামকান্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।

Bootstrap Image Preview