Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩ কৃষকের পরিবারকে অনুদান 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষক নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক প্রদান করেছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ চেক প্রদান করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। স্থানীয় উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বজ্রপাতে ফেঞ্চুগঞ্জে তিন কৃষক নিহত হন। বেলা ১১টার দিকে উপজেলার ধুপড়ি হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

Bootstrap Image Preview