Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনার শিকার হলেন আর্জেন্টিনার কোচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


সড়ক দুর্ঘটনার শিকার হলেন আর্জেন্টিনার ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। প্রথমে  ধারণা করা হয়েছিল হয়তো বড়সড় কোনো সমস্যা হতে পারে । তবে প্রাথমিক চিকিৎসার পর যথাযথ পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার স্পেনের মায়োর্কাতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে নিজের বাইসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি।এসময় অ্যাগোরা পোর্টালস ইন্টারন্যাশনাল স্কুলের কার পার্কিং এরিয়াতে আইল্যান্ডের মতো একটি জায়গায় স্কালোনির সাইকেলে অসাবধানতাবশত ধাক্কা দেয় একটি টয়োটা গাড়ি। 

অবস্থা খারাপ দেখে সঙ্গে তাকে  তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর যথাযথ পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে এ খবর। যেখানে তারা লিখেছে, ‘আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, আজ বাই সাইকেল চালানোর সময় দুর্ঘটনার সম্মুখীন হন। তবে এখন তিনি বাসার পথে রয়েছেন। হাসপাতাল থেকে যথাযথ পরামর্শ দিয়ে দেয়া হয়েছে।’

Bootstrap Image Preview