Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূত জয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


‘এগিয়ে যাওয়ার নেই মানা’ স্লোগানে আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই আয়োজনের শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছেন তারকা অভিনেত্রী জয়া আহসান।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এবারের অনূর্ধ্ব ১৯ এ যারা অংশ নিচ্ছে, সবাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা যোগাবে।’

প্রসঙ্গত, জয়া আহসান কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন, তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে খেলাও দেখবেন।

Bootstrap Image Preview