Bootstrap Image Preview
ঢাকা, ০৮ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গলাকেটে যুবকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


রাজধানীর রামপুরায় শাহারিয়া হাসান সোহাগ (২২) নামের এক যুবক নিজেই তার গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন। গুরুতর আহত অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৪ মার্চ)গভীর রাতে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

সোহাগের বাবার নাম সৈয়দ ছামিউল্লাহ। তিনি পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের ১২০ নম্বর নিজ বাড়িতে থাকতেন।

পরিবারের সদস্যরা জানায়, সোহাগ মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। মাদক নিরাময় কেন্দ্রে তাকে চিকিৎসাও করা হয়েছিল।এর আগেও তিনি বাসায় থাকা হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এই বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview