Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরুণের কলা খাওয়ার ভিডিও ভাইরাল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০২:০০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview


আজকাল ভাইরাল হওয়ার জন্য তেমন কষ্ট করতে হয় না। সামান্য বিষয়ই অনেক সময় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের কলা খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়ির ভেতরে বসে কলা খাচ্ছেন বরুণ। স্বাভাবিক কলা খাওয়া নয়, স্টাইল করে কলা খাচ্ছেন নায়ক। যারা তার ছবি তুলছে ও ভিডিও করছে গাড়ির ভেতর থেকেই ‘কীভাবে কলা ছিলে খেতে হয়’ সেটাই যেনো দেখিয়ে দিচ্ছেন বরুণ। মজার এই ভিডিওটি প্রকাশ হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে বরুণ অভিনীত তারকাবহুল ছবি ‘কলঙ্ক’। অভিষেক বর্মণ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিনহা ও আদিত্য রায় কাপুরকে।

এছাড়া বরুণ অভিনীত নাচনির্ভর সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। কোরিওগ্রাফার-চিত্রনির্মাতা রেমো ডি সুজার এ ছবিতে তার বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

Bootstrap Image Preview