Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সালথায় পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১২:১০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


আসছে পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন প্রমুখ।

Bootstrap Image Preview