Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোহাম্মদপুরে নিজ বাসায় তরুণীর ঝুলন্ত লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ইলা শার‌মিন (২১) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের সি-ব্লকের ১২ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বলেন, 'আজ ভোর ৪টার দিকে ঘরের ভেতর থেকে ইলা শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’

Bootstrap Image Preview