Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাজীগঞ্জে ৩ বসতঘরে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়েছে।

রবিবার রাতে এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি বসতঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাতে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। তখন প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Bootstrap Image Preview