Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম লিগে রোনালদোকে পাচ্ছে না জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:৪১ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পতুগালের হয়ে ম্যাচ খেলতে নেমে চোটে পড়েছেন জুভেন্টাস তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। এই চোর্টের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রথম লেগের আয়াখসের বিপক্ষে দলে না পাওয়ার ইঙ্গিত দিলেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির জানান, পর্তুগা‌ল ফরোয়ার্ড ক্রিষ্টিয়ানো রোনালদো হয়তো চোট সারিয়ে আয়াখসের বিরুদ্ধে নামতে পারবেন না। তিনি বলেন, সোমবার ক্রিষ্টিয়ানোর চোটের পরীক্ষা হবে, তার পরই বোঝা যাবে কী পরিস্থিতে রয়েছে সেই চোট এবং কতদিন সময় লাগবে তা সারতে। এমপোলির বিরুদ্ধে সিরি ‘এ' ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এই কথা জানান তিনি। তবে এটা নিশ্চিত, পুরোপুরি সুস্ত না হয়ে খেলতে নামার ঝুঁকি নেওয়া হবে না রোনাল্ডোকে নিয়ে।

অ্যালেগ্রি বলেন, ‘‘ওর সোমবার বেশ কিছু পরীক্ষা হবে। এটা ঠিক আয়াখসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওর খেলা নিয়ে সংশয় রয়েছে। ক্রিস্টিয়ানো খুব ভাল করেই জানে, ও যদি পুরো ফিট না হয় তা হলে ও ও দলে থাকবে না।''

তিনি আরও বলেন, ‘‘একটা ম্যাচের জন্য মৌসুমের গুরুত্বপূর্ণ আমি ওকে নিয়ে ঝুঁকি নিতে পারব না।''

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আয়াখসের হোম গ্রাউন্ডে জুভেন্টাস নামবে ১০ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ হবে তুরিনে ১৬ এপ্রিল।

Bootstrap Image Preview