Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

যমুনায় নৌকা ডুবে নিখোঁজ ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌকা ডুবে নূরজাহান বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মেঘাই খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাঝিসহ দুই জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নূরজাহান উপজেলার নিশ্চন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে মেঘাই খেয়াঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকাযোগে স্ত্রী নূরজাহানকে নিয়ে নাটুয়ারপাড়ায় যাচ্ছিলেন আব্দুস সালাম। ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর বালু বোঝাই অপর একটি নৌকার সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি ও যাত্রী আব্দুস সালাম সাতরিয়ে পারে গেলেও নূরজাহান নিখোঁজ হয়।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, খবর পেয়ে শনিবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে৷

Bootstrap Image Preview