Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বনানীর আগুনে আহতদের জন্য মোস্তাফিজের অনুরোধ  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুনে আহতদের চিকিৎসার জন্য রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্তদিতে মাশরাফির পর  আহ্বান জানালেন মোস্তাফিজুর রহমান। 

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের ফেসবুক  অফিসিয়াল পেজে মোস্তাফিজ লিখেছেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে।মানবতায় এগিয়ে আসুন।'

বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১টায় ভয়াবহ আগুনে লাগে। আগুনে অন্তত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

এফআর টাওয়ারে ৯ তলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্র পাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

Bootstrap Image Preview