Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই শিশুর দাদা হারুনার রশিদ।

বুধবার (২৭ মার্চ) দুপুরে নাভারন গোড়পাড়া সড়কের কেরালখালি হাজরাতলার মোড় নামক স্থানে এ দুর্ঘনাটি ঘটে। নিহত কামরুজ্জামান শার্শা উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক খাইরুল আলম জানান,বালু বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এসময় শিশুটি তার দাদা হারুনার রশিদের সঙ্গে ছিলেন। এসময় হারুনও আহত হয়। এসময় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারি পালিয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview