Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাটিপে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আয়েশা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের জাহিদ হোসেনের স্ত্রী।

জানা যায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ তার স্ত্রী আয়েশাকে গলাটিপে ধরে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আয়েশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview