Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামের ৩ কেজি গাঁজাসহ যুবক আটক 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


নাটোরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মিরন আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৬৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়। সে নাটোরের বড়াইগ্রামের মানিকপুর গ্রামের আবু হোসেনের ছেলে।

লালপুরের পানঘাটা গ্রামের জোলার ব্রিজ এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে র‌্যাবের অভিযানিক দল।

নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরন মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত বলে স্বীকার করেছে। জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সে বহন করছিলো।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রদান করে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview