Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি

রোমানুল ইসলাম , দৌলতখান (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হচ্ছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে সকাল ৮টায় উপজেলার প্রশাসন এর আয়োজনে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান  ও নির্বাহী কর্মকর্তা জ্বিতেন্দ্র কুমার নাথ এবং দৌলতখান থানার অফিসার ইন-চার্জ এনায়েত হোসেন  সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ মিনারে প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।  পরে বিভিন্ন রজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান নির্বাহী কর্মকর্তা জ্বিতেন্দ্র কুমার থানার অফিসার ইনচার্জ এমায়েত হোসেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীববৃন্দ। 

Bootstrap Image Preview