Bootstrap Image Preview
ঢাকা, ০৮ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বাস থেকে পড়ে হেলপার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় বাস থেকে পড়ে মো. সাকিব (১৮) নামে এক গাড়ির হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাকিব নোয়াখালীর হাতিয়ার মো. বেলালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কালুরঘাট থেকে চান্দগাঁও আসার পথে দুই নম্বর বাসের হেলপার সাকিব বাস থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview