Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেইমার বিহীন ম্যাচে ড্র করলো ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০১:০৪ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০১:০৪ AM

bdmorning Image Preview


পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে  ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। কোপা আমেরিকার মাত্র বাকি দু মাস। এই আসর সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। কেউ জয়ের দেখা না পেলেও প্রস্তুতিটা ভালোই হয়েছে।

খেলা শুরুর ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে গোলটি করেন লুচাস। প্রথম গোল করার আনন্দ কাটতে না কাটতেই ৩৬ মিনিটিরে মাথায় পানামার খেলোয়াড় আদলফ গোল শোধ করে বসেন।

 এরপর দুই দলই দ্বিতীয় গোল করার চেষ্টা করে কিন্তু জয়ের গোলের দেখা কেউই পায় না। এই ভাবেই ফুরিয়ে যায় খেলার নির্ধারিত সময়। অবশেষে ১-১ গোলে ড্র করে শান্ত থাকতে হয় দুই দলের। ইনজুরির কারণে এই দিন ব্রাজিল দলে ছিলেন না নেইমার।

এর আগে গতকাল ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরে লজ্জায় মাঠ ছাড়ে মেসিরা। কোপা আমেরিকা সামনে রেখে তাদের এমন পারফম্যান্স আর্জেন্টিনা ভক্তদের ভাবিয়ে তুলছে। শুধু ভক্তরা নয় গোটা টিম ম্যানেজমেন্ট এই দল নিয়ে মহা দুশ্চিন্তায়।

Bootstrap Image Preview