Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৭ দিনের সফরে ঢাকা ছাড়ছেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি আজ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লস এঞ্জেলসের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন। ৯ এপ্রিল দেশের ফেরার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ কথা জানা যায়।

মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস শহরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা)’এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত 'দি বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যাল' অনুষ্ঠানে যোগদান করবেন।

আগামি ৯ এপ্রিল মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Bootstrap Image Preview