Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লোকসভা নির্বাচনে লড়বেন না ভাইজান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


বলিউডের ভাইজান সালমান খান। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লেখাচ্ছেন এই অভিনেতা। আসছে লোকসভা নির্বাচনে লড়বেন ভাইজান।

কিন্তু এই খবরের কোন সত্যতা নেই। এটি নিছকই গুঞ্জন। খবরটি সালমানের কানে পৌঁছা মাত্র তিনি টুইটারে লিখেছেন, ‘গুজব উড়ছে, আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। এটা ভুল বার্তা। আমি নির্বাচনে লড়ছি না। কোনো দলের হয়ে প্রচারণায় অংশও নিচ্ছি না।‘

সম্প্রতি সঞ্জয়লীলা বানসালী নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘ইনশাল্লাহ্’ নামের এই সিনেমায় অভিনয় করবেন সালমান। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।

এছাড়া আগামী ২৯ মার্চ মুক্তি পাচ্ছে সালমানের প্রযোজনার নতুন সিনেমা ‘নোটবুক’। ছবিতে অভিনয় করেছেন প্রনূতন বহেল ও জহির ইকবাল। বর্তমানে সালমান খান তার এ সিনেমাটির প্রচারণার ব্যস্ত রয়েছেন।

Bootstrap Image Preview