Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামে স্ত্রী জান্নাত খাতুনকে (৪৮) কুপিয়ে হত্যা করে স্বামী ইবাদত আলী (৫৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, রাত ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদের এক পর্যায়ে ইবাদৎ আলী দা দিয়ে স্ত্রী জাহানারাকে কোপাতে থাকে। জাহানারার বাম হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর ইবাদৎ স্ত্রীর লাশ পাশে রেখে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ইবাদৎ আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার নোয়াব জোয়ার্দ্দারের ছেলে এবং জাহানারা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের আকছেদ আলীর মেয়ে। ২৫ বছর আগে তারা বিয়ে করেন।

এসআই আরো জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসনপাতালে পাঠানো হবে।

Bootstrap Image Preview