Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৪ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর ডাবরী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শাহিন (১৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অন্তর্ভুক্ত হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ৩৬৯ নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

আহত শাহীন হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মধ্য গেরুয়াডঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাকে ডাবরী ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র ডাবরী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পায়।

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ডাবরী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ৩৬৯নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থান থেকে শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ শাহীনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ার কারণে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 
 

Bootstrap Image Preview