Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীতে নিখোঁজ জেলার লাশ উদ্ধার

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ জেলে জুয়েল বয়াতীর মৃতদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ৭টায় উপজেলার চর ওয়াডেলের উত্তর পাশে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থাণীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ এর ধাক্কায় জেলে জুয়েল নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সংগীয় নাহিদ ও নাজমুল গুরুতর আহত হয়। এ ঘটনায় জুয়েলের বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জেলে জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview