Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মহাখালীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় দগ্ধদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) বেলা ১১ টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই এলাকার যান চলাচল। 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে একটি বাসের গ্যাস লিকেজ থেকে আগুন লাগে এতে তিন দগ্ধ হয়।

Bootstrap Image Preview