Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন ভাষাসৈনিক ওসমান গণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


ভাষাসৈনিক, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর এ মহান ভাষাসৈনিকের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।

দুই সপ্তাহ আগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। তিনি ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিনের অন্যতম সহযোগী।

১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারাও। যদিও ভাষার জন্য লড়াই করা এই বীর মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা।

এদিকে তার মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview