Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে স্কুলে বন্দুকধারী হামলায় নিহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


ব্রাজিলের একটি স্কুলে দুই বন্দুকধারী হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। বুধবার দেশটির সাও পাওলোতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে সাও পাওলোর রাউল ব্রাসিল প্রাইমারি স্কুলে ঢুকে পড়ে দুজন বন্দুকধারী। স্কুলে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। সে সময় স্কুলের মাঠে দাঁড়িয়ে ছিল একজন স্কুল পরিচালক ও পাঁচ শিক্ষার্থী। অতর্কিত হামলায় তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে দুই মুখোশধারী কিশোর স্কুল ভবনটিতে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করে। পরে তারা আত্মহত্যা করে।

Bootstrap Image Preview