Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় সাজাপ্রাপ্ত ৬ আসামীসহ আটক ৭

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় বিভিন্ন মামলায় ৬ জন সাজাপ্রাপ্ত আসামি ও একজন মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের সরকারপাড়া মহল্লার শামীম হোসেন (৩০), নাছিয়ারকান্দি গ্রামের আমজাদ হোসেন, আবুল হোসেন, মোঃ কালাম, আসরাফ আলী, মোঃ আলিমুদ্দিন এবং মাদকসেবী জয়কুড়ি গ্রামের শাহীন আলম (২২)।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

Bootstrap Image Preview