Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


'প্রাথমিক শিক্ষার দিপ্তী, উন্নত জীবনের ভিত্তি' এ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে পালন করা হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।

বুধবার (১৩ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকালে বর্ণিল সাজে সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। অন্যান্যদের মধ্যে প্রকৌশলী শাকিল হোসেন, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview